উৎসব সামনে রেখে বোনাসের প্রচলন সব দেশেই। সরকারি-বেসরকারি সব কোম্পানি কমবেশি বোনাস দিয়ে থাকে। তবে বোনাস দিতে নোটের পাহাড় গড়া হয়তো এবারই প্রথম।

এই ঘটনা ঘটেছে চীনে। দেশটির আসন্ন নববর্ষকে সামনে রেখে জিয়াংসি প্রদেশের নাংচাং শহরের এক ইস্পাত কোম্পানি রীতিমতো নোটের পাহাড় বানিয়েছে।

তবে বোনাস আপনি কতই বা পান? যদি শোনেন ৬২ লক্ষ টাকা বোনাস দিচ্ছে একটি কোম্পানি তবে? অবাক হলেও সত্যি চিনের জিয়াংসি প্রদেশের নাংচাং শহরে একটি ইস্পাত সংস্থা তাঁদের কর্মীদের এই পরিমাণেই বোনাস দিতে চলেছে।

সাংহাইস্টের মতে, এই চিনা স্টিল প্ল্যান্টটি বছরের শেষে বোনাস হিসাবে তাঁদের কর্মচারীদের কত টাকা দিচ্ছে তা দেখাতে ৩০০ মিলিয়ন ইউয়ান (44 মিলিয়ন ডলার) মূল্যের নোট দিয়ে একটি ‘টাকার পাহাড়' গড়ে ফেলে। ভারতীয় মুদ্রায় মোট এই টাকার মূল্য হল ৩৪ কোটি টাকা, যা ওই কোম্পানির ৫০০০ কর্মীকে বোনাস হিসেবে দেওয়া হচ্ছে।

প্রতিটি ভাগ্যবান কর্মচারী গড়ে বছরের শেষ বোনাস হিসেবে পেয়েছেন ৬০,০০০ ইউয়ান। ভারতীয় মুদ্রায় হিসেব করলে তা দাঁড়ায় ৬২ লক্ষ টাকা!

"এত বড় বোনাস! আমি জানিইনা পুরোটা খরচা করব কীভাবে?" বলছেন একজন কর্মচারী।

চিনা কোম্পানিগুলি বছরের শেষ বোনাস বিতরণের জন্য এমন চমকপ্রদ উপায় যে এই প্রথমবার ব্যবহার করছে তা নয় মোটেও। গত বছরও, একটি কোম্পানি তার কর্মীদের একটি গেম শোতে অংশ নিতে বলে। একটা নির্দিষ্ট সময় বলে দিয়ে তাঁদের যত খুশি টাকা তুলে নিতে বলা হয়।

এএস