চিকিৎসাশাস্ত্রে অসামান্য অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার লাভ করেছেনে তিন মার্কিন নাগরিক। তারা হলেন- জেফরি সি হল, মাইকেল রোজবাশ ও মাইকেল ডব্লিউ ইয়াং।সোমবার নোবেল কমিটি পুরস্কারের জন্য এই তিনজনের নাম ঘোষণা করেছে বলে টেলিগ্রাফের খবরে বলা হয়।

প্রতি ২৪ ঘণ্টায় শরীর বৃত্তীয় কার্যক্রম নিয়ন্ত্রণে আণবিক পদ্ধতি আবিষ্কারের জন্য তারা এই পুরস্কার লাভ করেন।নোবেল কমিটি তথ্য মতে, গাছপালা, প্রাণী এবং মানুষ তাদের জৈবিক ছন্দকে কীভাবে সংযোজন করে, যা পৃথিবীর বিপ্লব বা পরিবর্তনে সঙ্গে মানিয়ে নেয়। এমন  বিষয় আবিষ্কারের জন্য তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই তিন মার্কিন চিকিৎসা বিজ্ঞানী নোবেল পুরস্কারের জন্য আর্থিক মূল্য হিসেবে ১১ লাখ মার্কিন ডলার পাবেন। গত বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের বিজ্ঞানী ইউশিনোরি ওসুমি। প্রাণিকোষ কীভাবে নিজের উপাদানকে পুনঃপ্রক্রিয়াজাত করে, সেটি আবিষ্কারের জন্য তিনি নোবেল পান।

প্রসঙ্গত, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শান্তি এই পাঁচ বিষয়ের ওপর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পরবর্তীতে অর্থনীতি বিষয়েও নোবেল পুরস্কার দেওয়া প্রচলন শুরু হয়।

এমএ