এজিয়ান সাগরে নৌকাডুবির ঘটনায় তিন শিশুসহ পাঁচ শরণার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। গ্রিস ও তুরস্কের মধ্যবর্তীতে এই সাগরটি অবস্থিত।
বুধবার তুর্কি উপকূল থেকে শতাধিক শরণার্থী নিয়ে গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায় বলে গ্রিক কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও উদ্ধার অভিযান চলছে। এরই মধ্যে চল্লিশ শরণার্থীকে উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সংস্থা ফ্রনটেক্সের একটি টহল নৌকা।
এমএম





