কোনো ধরনের বহিরাক্রমণ এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশকে রক্ষার জন্য যেকোন ত্যাগ স্বীকারে পাকিস্তানের জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান জামাত -উলেমা-ই-ইসলামের প্রধান ও কাশ্মীর বিষয়ক বিশেষ সংসদীয় কমিটির চেয়ারম্যান মওলানা ফজলুর রেহমান।

শুক্রবার জামাত -উলেমা-ই-ইসলামের এক জনসভায় তিনি এ কথা বলেন।

পাকিস্তানের সক্ষমতাকে অবমূল্যায়ন না করতে তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর  গুলিবর্ষণ করেছে। তাদের লক্ষ্য ছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অবস্থানের ওপর যা প্রকাশ্যে একটি আগ্রাসন।

কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত উপজাতীয় এলাকাকে খাইবার পাখতুনখোয়ার সঙ্গে একত্রীকরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘উপজাতীয় এলাকার মানুষেরা অত্যন্ত দুর্বিসহ জীবন-যাপন করছে। সেখানকার মানুষের অবস্থা অতীতের যেকোন সময়ের চেয়ে অত্যন্ত ভয়াবহ।’

পাকিস্তানের উপজাতীয় এলাকার সমস্যাকে ‘উপেক্ষা’ করার জন্য তিনি দেশটির মিডিয়ার কড়া সমালোচনা করেন।

উপজাতীয় এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর চলমান অভিযানের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘তালেবান জঙ্গিদের পরিবর্তে এ অঞ্চলের শান্তিপূর্ণ আদিবাসীরা তাদের (সেনাবাহিনীর) লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।’ (সূত্র-ইন্টারন্যাশনাল দ্য নিউজ)

এমবি