স্থানীয় সময় শুক্রবার (২৯ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। পবিত্র রমজান মাসে দেশটিতে সাধারণ মুসল্লিদের টার্গেট করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটল।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ডেপুটি মুখপাত্র বেসমুল্লাহ হাবিব বলেন, কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে।
জানা যায়, রমজানের শেষ শুক্রবার, জুমার দিন উপলক্ষে শত শত মুসল্লি অংশ নিয়েছিলেন নামাজে। নামাজের শেষ সময়ে বিস্ফোরণের এ ঘটনা।
মসজিদের প্রধান সাইদ ফাজিল আঘা বলেন, ধারণা করা হচ্ছে আত্মঘাতী কোনো হামলাকারী অংশ নিতে পারেন নামাজে। তিনি বলেন, আমি বেঁচে গেছি, কিন্তু স্বজন হারিয়েছি। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
সূত্র: আল-জাজিরা
এইচএন





