প্রশান্ত মহাসাগরীয় সলোমন দ্বীপপুঞ্জের কাছে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূ-কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬।

এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সলোমন দ্বীপপুঞ্জের লাতা থেকে ৯৪ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে ভূমিকম্পটি।

এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৬.৮ কিলোমিটার গভীরে।

এফএফ