হন্ডুরাসে খুনের হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। সম্প্রতি এ হার কিছুটা কমলেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় গড়ে তা আট গুণেরও বেশী। সোমবার প্রকাশিত গবেষকদের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
হন্ডুরাসের সহিংসতা পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়, দেশটিতে প্রতি লাখে ৭৯ জন খুন হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী এক বছর আগে হন্ডুরাসে প্রতি লাখে খুন হতো ৮৫.৫ জন।
ওই পর্যবেক্ষণ সংস্থার পরিচালক মিগদোনিয়া আইস্তাস ও বিশ্ববিদ্যালয় প্রধান জুলিয়েতা ক্যাস্তেলানোসের ওই প্রতিবেদনে বলা হয়, হন্ডুরাসের লোকসংখ্যা মাত্র ৭৬ লাখ। ২০১৩ সালে দেশটিতে ৬ হাজার ৭৫৭ জন খুন হয়। অর্থাৎ দেশটিতে প্রতিদিন গড়ে খুন হয় ১৯ জন।
তবে আগের বছরের তুলনায় ২০১৩ সালে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনও হন্ডুরাসে মানুষ খুনের হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশী।
দেশটির পুলিশ বিভাগের পরিসংখ্যানের তুলনায় পর্যবেক্ষণ সংস্থার দেয়া হার সামান্য বেশি। হন্ডুরাসের পুলিশ বিভাগের দেয়া তথ্য মতে, দেশটিতে ২০১২ সালে প্রতি লাখে খুন হয় ৮৫.১ জন। ২০১৩ সালে তা কমে দাঁড়ায় প্রতি লাখে ৭৫.১ জন।
উল্লেখ্য, মধ্য আমেরিকার দারিদ্রপীড়িত দেশটিকে ছিনতাই, চুরি, অস্ত্র ও মাদক পাচারসহ বিভিন্ন সংঘবদ্ধ চক্রের সাথে লড়াই করতে হয়। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
খুনের দেশ হন্ডুরাস
হন্ডুরাসে খুনের হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। সম্প্রতি এ হার কিছুটা কমলেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় গড়ে তা আট গুণেরও বেশী। সোমবার প্রকাশিত গবেষকদের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।





