ইউরোপজুড়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার লক্ষ্যে অন্তত ৪০০ জঙ্গিকে প্রশিক্ষণ দিয়েছে ইসলামিক স্টেট।
প্যারিস ও ব্রাসেলস স্টাইলে হামলা চালিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর জন্য ‘উপযুক্ত সময়ের’ অপেক্ষা করছে তারা।
ইউরোপ ও ইরাকি গোয়েন্দা কর্মকর্তারা এবং একজন ফরাসি আইনপ্রণেতা বলছেন, পাশ্চাত্যে হামলার জন্য তাদেরকে ইরাক ও সিরিয়ায় এবং সম্ভবত সাবেক সোভিয়েত ব্লকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
মঙ্গলবার ব্রাসেলসে হামলায় ৩১ জন নিহত এবং ২৭০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬১ জনের অবস্থা সঙ্কটাপন্ন।
হামলায় তিন আত্মঘাতীও মারা গেছে।
হামলাকারীদের একজন পালিয়ে গেছে। তাকে দুজন আত্মঘাতীর সাথে ভিডিও ফুটেজে দেখা গেছে।
পলাতক ওই জঙ্গিকে এখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বেলজিয়াম কর্তৃপক্ষ।
সূত্র: ডেইলি মেইল, এপি
এমই





