নাইজেরিয়ার একটি সাপ্তাহিক বাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।
আজ সোমবার (১৮ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলীয় সোকোতো প্রদেশে এ ঘটনা ঘটে।
সোকোতো প্রদেশের গভর্নর এক বিবৃতিতে জানিয়েছেন, গত রোববার (১৭ অক্টোবর) স্থানীয় গরন্য এলাকার একটি বাজারে হামলা করে বন্দুকধারীরা।
যা পরদিন সোমবার ( ১৮ অক্টোবর) সকাল পর্যন্ত অব্যাহত ছিল।
জানা যায়, হামলার সময় ওই বাজারে বহু সংখ্যক ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বাজারটির চারদিক থেকে বন্দুকধারীরা ঘিরে ফেলে এবং এলোপাথাড়ি গুলি ছুড়ে। এ হামলার সময় পুলিশ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনা প্রায় ঘটে। সূত্র: বার্তাসংস্থা রয়টার্স।
এইচএন





