মরক্কোর দক্ষিণাঞ্চলে আকস্মিক ঝড়ে অন্তত ৮ জনের প্রাণহানি ও ২৪ জন নিখোঁজ রয়েছে। ঝড়ের প্রভাবে বন্যা দেখা দিয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
এদিকে আরবি ভাষার পত্রিকা আলমাসে ও আল-আহাদাদ মৃতের সংখ্যা যথাক্রমে ১৬ ও ২২ জন উল্লেখ করেছে।
জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, সোমবার পর্যন্ত আরো বৃষ্টিপাত হতে পারে। উল্লেখ্য, মরক্কোয় প্রায়ই আকস্মিক ঝড় ও বন্যা দেখা দেয়। গত সেপ্টেম্বরে এ ধরনের এক আকস্মিক বন্যায় ৪ শিশু প্রাণ হারায়।
এমএ





