ভারতের কর্ণাটে বাসে আগুন লেগে কমপক্ষে ৬ জন পুড়ে মারা গেছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন।
বুধবার সকালে বেঙ্গালুর থেকে ২৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমের দেবানাগেরে গ্রামে এ দুর্ঘটনার ঘটে।
বাসটিতে ২৯ জন যাত্রী ছিল। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাসটির জ্বালানি ট্যাংকে ছিদ্র থাকায় ডিজেল বের হয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় কমপক্ষে এক লাখ ১০ হাজারের মানুষ মারা যায়।
বেপরোয়াভাবে গাড়ি চালানো, খারাপ রাস্তা ও ত্রুটিপূর্ণ যানবাহন এসব দুর্ঘটনার প্রধান কারণ। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]