অ্যাডলফ হিটলারের মেইন ক্যাম্প বইটি জার্মানির বাজারে সর্বাধিক বিক্রি হয়েছে। গত জানুয়ারিতে নিষিদ্ধ হওয়ার ৭০ বছর পর নয়া রুপে প্রকাশ পায় এই একনায়কের আত্মজীবনীমূলক এই বইটি।
এখন বইটির ৬ষ্ঠ সংস্করণ বাজারে চলছে বলে জানিয়েছেন বইটির প্রকাশক।
জানাযায়, প্রকাশিত হওয়ার পর বিক্রি হয়েছে প্রায় ৮৫ হাজার কপি ।যার লক্ষ্য ছিল ৪ হাজার কপি।
আইএফজেডের পরিচালক জানান, বইটি যেন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে না পারে- এমন শংকা এখন তৈরি হচ্ছে।
বইটি প্রকাশের ৮ বছর পর হিটলার ক্ষমতায় আসেন। মিত্রবাহিনী ১৯৪৫ সালে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর স্টেট অব ব্যাভারিয়া কর্তৃপক্ষের কাছে বইটির স্বত্ব দিয়ে দেয়। ব্যাভারিয়ার আঞ্চলিক সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিবিদ্বেষী প্রকাশনা নিষিদ্ধ করে ।
বইটির কপিরাইটের মেয়াদ শেষ হয় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর। মেইন ক্যাম্প প্রথম প্রকাশিত হয় ১৯২৫ সালে
এএফপি
নাজিব





