আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সংলাপের একটি প্রতিনিধি দলকে বলেন, আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। কারণ সেখানকার গোলযোগপূর্ণ পরিস্থিতি এ অঞ্চলের নিরাপত্তা বিশেষ করে ভারতের জন্য খুবই উদ্বেগজনক।
ন্যাটো বাহিনী সম্প্রতি আফগানিস্তান থেকে তাদের স্থাপনা গুটিয়ে নিয়ে গেছে এবং সেখানকার নিরাপত্তা আফগান সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেছে। তালেবান শাসকদের উৎখাতের ১৩ বছর পর গত মাসে ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যায়।
ন্যাটো বাহিনী এখন শুধু আফগানিস্তানের নতুন সেনাবাহিনী ও পুলিশকে তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে প্রশিক্ষণ দিচ্ছে।
জেডআই





