ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় খেলাধুলার দিক দিয়ে প্রথমেই যে ক্রিকেট তা বলার অপেক্ষা রাখে না। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের সাফল্য সে কথাই বলে।
কাশ্মীরের স্বাধীনতাকামীরা ভারতের সেনাবাহিকে প্রতিহত করতে ক্রিকেট খেলতেও তারা একে- ৪৭ -এর মত শক্তিশালি অস্ত্র তাদের শরিলেই রাখছে। ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, পিঠে একে-৪৭, হাতে ব্যাট, বল। এখানেই শেষ নয়! বোলারের প্রান্তের উইকেটের জায়গাতেও মাটিতে পোঁতা রয়েছে একে-৪৭! আর এভাবেই কাশ্মীরের এক বাগানের মধ্যে নিশ্চিন্তে স্বাধীনতাকামীরা ক্রিকেট খেলছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
একটি ইংরেজি নিউজ চ্যানেলে প্রথম দেখানো এই ভিডিওটি দক্ষিণ কাশ্মীরের কোনো একটি জায়গার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে এই স্বাধীনতাকামীরা কোন গোষ্ঠীর সদস্য, তা জানা যায়নি। কিন্তু প্রকাশ্যে আসার পরেই মুহূর্তে ভাইরাল হয়েছে ভিডিওটি।
এমবি





