মিশরকে ১০টি অ্যাপাচি হেলিকপ্টার দিয়েছে আমেরিকা।এক বছরের সামরিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ওয়াশিংটন দেশটিকে এ সব হেলিকপ্টার দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক পদস্থ কর্মকর্তা বলেন, এ সব হেলিকপ্টার মিশরে কয়েক সপ্তাহ আগেই পৌঁছেছে। গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপে সন্ত্রাস বিরোধী তৎপরতা চালানোর জন্য মিশরকে এ সব হেলিকপ্টার দেয়ার দাবি করা হয়েছে।

১২ ডিসেম্বর মার্কিন কংগ্রেস মিশরকে ১৩০ কোটি ডলার সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা হিসেবে বরাদ্দ করেছে।

২০১৩ সালের জুলাইয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পরিপ্রেক্ষিতে কায়রোতে সামরিক সহযোগিতা আংশিক স্থগিত করেছিল মার্কিন কংগ্রেস সদস্যরা।

ইআর