প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৮ লাখ ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৬ লাখ ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (০৪ এপ্রিল) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৬ লাখ ৬৫ হাজার ২৩৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ লাখ ৪৫ হাজার ২৪১ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৭ কোটি ৪০ লাখ ৫৯ হাজার ৯৩৫ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (০৪ এপ্রিল) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪০৫ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৭৭৯ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৫৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩০ হাজার ১৯৩ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে রোববার (০৪ এপ্রিল) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৪৯ হাজার ১৯৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ১১ জনের।
আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৯২ হাজার ২৬০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ১১০ জনের।
মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭১ হাজার ৩৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৮ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে উঠে আসা ফ্রান্স মৃত্যু বিবেচনায় রয়েছে অষ্টম স্থানে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ২ হাজার ৫৪৫ জন এবং মারা গেছে ৯৬ হাজার ৪৩৯ জন।
আক্রান্ত বিবেচনায় পঞ্চম এবং মৃতের সংখ্যায় সপ্তম স্থানে রয়েছে রাশিয়া। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ২০ হাজার ৮৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৩৬৩ জনের।
মৃত্যুর দিক দিয়ে ষষ্ঠ এবং আক্রান্তের সংখ্যায় সপ্তম স্থানে রয়েছে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৫০ হাজার ২৪৭ এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১০ হাজার ৭০৪ জনের।
এদিকে, বাংলাদেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৮ জন। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৬৮৩ জনের শরীরে।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২১৩ জনে। আর এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন।
করোনাভাইরাস নিয়ে শনিবার (০৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমবি





