অস্ট্রেলিয়ার কেয়ারনস শহরের একটি বাড়ি থেকে ৮ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন আহত নারীকেও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার এ তথ্য জানিয়ে পুলিশ বলেছে, নিহতদের সবার বয়স ১৮ মাস থেকে ১৫ বছরের মধ্যে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
শিশুদের সাথে আহত নারীর কোনো সম্পর্ক আছে কি-না সেটা জানা যায়নি।
বার্তাসংস্থা এএফপি'র খবরে বলা হয়, নৃশংসভাবে ছুরিকাঘাতের ফলে এদের সবার মৃত্যু হয়েছে। তবে ছুরিকাঘাতের বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত করেনি পুলিশ।





