দুবাইয়ে বাস দুর্ঘটনায় সাত ব্যক্তি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবারের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন।
টায়ার বিস্ফোরণের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি লরিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে যাত্রীরা বাসের ভেতর বন্দী হয়ে পড়েন। পরে উদ্ধারকর্মীরা গাড়িটি কেটে তাদের বাইরে বের করে নিয়ে আসেন।
এমএনজে





