সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি রোববার গুপ্তচরবৃত্তি ও মিসরে ‘সন্ত্রাসী হামলা’ চালানোর অভিযোগের সম্মুখীন হতে যাচ্ছেন। তার বিরুদ্ধে তৃতীয় মামলাটি শুরু হতে যাচ্ছে।
মোহম্মদ মুরসি ছিলেন মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট।
মুরসির বিরুদ্ধে সর্বশেষ এ মামলা মুরসি ও তার ইসলামপন্থী সমর্থকদের ওপর সরকারের দমনপীড়নের অংশ।
এএফপি’র খবরে বলা হয়, মুরসি ও তার সাবেক সহকারি ও নেতৃবৃন্দসহ মুসলিম ব্রাদারহুডের ৩৫ জনের বিরুদ্ধে ইসলামপন্থী দলটির আন্তর্জাতিক সংগঠন, সামরিক শাখা ও ফিলিস্তিনের হামাস আন্দোলনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।
এছাড়াও তাদের বিরুদ্ধে ‘মিসরের রাষ্ট্রীয় সম্পদ, প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছে।’
অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের মৃত্যুদণ্ডাদেশ হতে পারে।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]