বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে পবিত্র কাবা শরীফের মাতাফের অংশটিকে আবারও তাওয়াফের জন্য খুলে দেয়া হয়েছে।

তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমিত আকারে চালু থাকবে।

মসজিদুল হারামের অফিসিয়াল ওয়েবসাইটের বরাতে জিয়ো নিউজ উর্দূ এই তথ্য জানিয়েছে।

জিয়ো নিউজের খবরে বলা হয়েছে, কাবার চারপাশে একটি সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছে যার মাধ্যমে তওয়াফকারীদের কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না।

সৌদি সরকার করোনাভাইরাস প্রতিরোধে ২৩ মার্চ থেকে ২৩ দিনের জন্য আংশিক কারফিউ ঘোষণা করেছে।

এর আগে সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মসজিদুল হারাম এবং মসজিদে নববীর অভ্যন্তরীণ ও বহির্মুখী পুরো মসজিদে সাধারণ মানষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল।

এমবি