অস্ট্রেলিয়ায় দায়িত্ব পালনকালে এক নারীকে ধর্ষণ করায় শুক্রবার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে এ ঘটনায় কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার আইয়ান স্টেওয়ার্ট বলেন, পুলিশ বাহিনীর সুনামের ক্ষেত্রে এটি একটি বড় আঘাত।
২৮ ও ২৯ বছর বয়সী এ দুই পুলিশ সদস্যের প্রত্যেকের বিরুদ্ধে এ ঘটনায় পাঁচটি পয়েন্টের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। এসব পয়েন্টের অন্যতম ধর্ষণের উদ্দেশ্যে ওই নারীকে তুলে নেয়া ও তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা।
শুক্রবার সকালে তাদেরকে ম্যাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ তারা অস্বীকার করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করে।
অভিযোগে বলা হয়, ব্রিসবনের ৯৭০ কিলোমিটার উত্তরে ম্যাকেতে রোববার সকালে তারা ওই মহিলাকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই নারী সোমবার তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করায় পুলিশ এ ব্যাপারে অভ্যন্তরীণ তদন্তের কাজ শুরু করে।
স্টেওয়ার্ট জানান, পুলিশের অভিযুক্ত এ দুই সদস্যকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় এবং এ ঘটনায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তিনি আদালতে বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে আইনগতভাবে অপারগতা প্রকাশ করলেও এ ঘটনা অস্ট্রেলিয়ার পুলিশ বাহিনীর ওপর যে একটি বড় আঘাত তা অকপটে স্বীকার করেন। সূত্র: এএফপি
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ায় পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ