শনিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় কমপক্ষে ১১০ জন খনিতে কাজ করছিলেন। তাদের মধ্যে প্রায় কয়েক ডজন কর্মী ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন উদ্ধারকর্মীরা। খনিতে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখনো খনির ভেতর চাপা পড়ে আছেন অর্ধশত শ্রমিক।

তাদের জীবিত উদ্ধারে সব রকম চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তুর্কি জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।

ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ট্রান্সফর্মারের কারণে এ বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ২০১৪ সালে তুরস্কের পশ্চিমাঞ্চলে ভয়াবহ কয়লাখনিতে বিস্ফোরণে তিন শতাধিক শ্রমিকের মৃত্যু হয়।

এন