ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলে রুতর হিমবাহে একটি পর্যটকবাহী বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছে। এছাড়া, আরও অন্তত ২ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফক্স নিউজ।

ওই প্রতিবেদনে বলা হয়, এয়োস্তা উপত্যকায় এই সংঘর্ষ হয়। অবশ্য নিহতরা পর্যটকবাহী বিমান নাকি হেলিকপ্টারে ছিলেন এই সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অনেকে বলছে, নিহতরা দুটি যানেরই হতে পারেন।

সংঘর্ষের পরপরই উদ্ধার কাজ শুরু করে পার্বত্য উদ্ধারকারী দল। মূলত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তারাই। এই সম্পর্কে এক টুইট বার্তায় তারা জানায়, ৫ জনের মৃত্যু নিশ্চিত।

সর্বশেষ চিকিৎসক ও প্রকৌশলীদের নিয়ে দুর্ঘটনাস্থলে গেছে ২টি হেলিকপ্টার।

এদিকে ইতালিয়ান সংবাদপত্র লা স্ট্যাম্পা বলছে, পর্যটকবাহী বিমান ও হেলিকপ্টারে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। 

এমবি