বিশ্ব ব্যাংক বলেছে, দক্ষিণ এশিয়ার দেশসমূহে শিক্ষার মান হতাশাজনক। দক্ষিণ এশিয়ার দেশসমূহের শিক্ষার মানের ওপর প্রকাশিত বিশ্ব ব্যাংকের এক সমীক্ষা রিপোর্ট এই মন্তব্য করা হয়।

ওয়াশিংটনে প্রকাশিত বিশ্ব ব্যাংকের এই রিপোর্টে বলা হয়, দক্ষিণ এশিয়ায় শিক্ষার মান খুবই দুর্বল। এর প্রতিফলন বেশি লক্ষ্য করা গেছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। এখানে অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের।

বিশ্ব ব্যাংকের রিপোর্টে দক্ষিণ এশিয়ার দেশসমূহের শিক্ষা ব্যবস্থায় অসন্তোষ প্রকাশ করা হয়।

রিপোর্টে আরো বলা হয়, অঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা নেয় পদ্ধতিগত। বাস্তবভিত্তিক, সমস্যা সমাধান এবং অর্থবহ লেখা ও ব্যাকরণগতভাবে সঠিক বাক্য চয়নের ক্ষেত্রে খুবই দুর্বল।

রিপোর্টে বলা হয়, প্রাথমিক বিদ্যালয় থেকে ডিগ্রিধারীদের মধ্যে এক-তৃতীয়াংশের প্রাথমিক ও সাহিত্য জ্ঞানের অভাব রয়েছে।

রিপোর্টে আরো বলা হয়, অঞ্চলের অনেক দেশে সরকার ২০১৫ সালের মধ্যে সবার জন্য প্রাথমিক শিক্ষার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে শিক্ষা খাতে বিশাল বিনিয়োগ করেছে।

রিপোর্টে বলা হয়, এই বিনিয়োগের ফলে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ২০০০ থেকে ২০১০ সালে ৭৫ শতাংশ থেকে বেড়ে ৮৯ শতাংশ হয়েছে।

ল্যাটিন আমেরিকা ও সার্বিয়া এই হার ৯৪ শতাংশ এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৯৫ শতাংশ।

বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লী হু রু বলেন, বিদ্যালয়ে শুধু সময় ব্যয় করাটাই যথেষ্ট নয়। জ্ঞান অর্জনের লক্ষ্য হতে হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই