বিশ্বের অসুর রাষ্ট্র হিসেবে যথেষ্ট 'খ্যাতি' রয়েছে ইসরাইলের। ফিলিস্তিনের নিরীহ-নিরস্ত্র মানুষদের উপর ইসরাইলের দমন-পীড়নের কথা কার না জানা! ইসরাইলের অমানবিক আচরণের বিরুদ্ধে এবার অনশন শুরু করেছেন বিনা কারণে আটক থাকা ফিলিস্তিনি ২০০ বন্দী। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
ইসরাইলের গ্রেফতার ও আটকের ঘৃণ্য নীতির (ডিটেনশন পলিসি) বিরুদ্ধে অনির্দিষ্টকালের এ অনশন শুরু করেছেন তারা।
বৃহস্পতিবার থেকে তারা অনশন শুরু করেছেন বলে জানিয়েছেন রামাল্লাভিত্তিক ফিলিস্তিনিদের প্রিজনার্স ক্লাব-এর আইনজীবি জাওয়াব বাওলিস।
বাওলিস জানান, অনেক বন্দী রয়েছেন যাদেরকে কোন বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে। তাদেরকে এমনভাবে কারাগারে রাখা হয়েছে যেন তাদের এখানেই থাকার কথা ছিল, এটাই যেন তাদের বাড়ি!
বিচার ছাড়াই ফিলিস্তিনিদের আটকে রাখার ইসরাইলি এ নীতির বিরুদ্ধে বন্দীদের এ অনশন।
ইসরাইলের এক সামরিক আইন অনুযায়ী যেকোন ফিলিস্তিনিকে কোন কারণ ছাড়াই এক থেকে ছয় মাসের কারাদণ্ড দেয়া যাবে এবং তা পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
ইসরাইলের ২২টি কারাগারে অন্তত পাচ হাজার ফিলিস্তিনিকে বন্দী করে রাখা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের একটি এনজিও। 'প্রিজনার্স সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড রিসার্চ' নামের এই এনজিওটি জানিয়েছে, বন্দীদের মধ্যে ২০০ জন অপ্রাপ্তবয়স্ক ও ১৯ জন মহিলাও রয়েছেন। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
আন্তর্জাতিক
অসুরের বিরুদ্ধে না খেয়ে বিদ্রোহ