ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং আমাজনের প্রধান জেফ বেজোসের পর এবার যুক্তরাষ্ট্রের মুসলমানদের পক্ষে এগিয়ে আসলেন সার্চ ইঞ্জিন গুগলের প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থিতার জন্য লড়াই করা ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুন্দর পিচাই এক ব্লগে লেখেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম এবং সব ধরনের সংখ্যালঘুদের জন্য আমাদের অবশ্যই শক্তিশালী সমর্থন নিয়ে এগিয়ে আসতে হবে।’
রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্পের নাম উল্লেখ না করে ব্লগে সুন্দর পিচাই লেখেন, ‘আসুন, আমাদের মূল্যবোধের পরাজয় হয় এমন ভীতি সঞ্চার থেকে যেন বিরত থাকি। সাম্প্রতিক সময়ে অসহিষ্ণুতার এসব আলাপ-আলোচনায় আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে।’
৪৩ বছর বয়স্ক এই প্রযুক্তিবিদ বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে অবশ্যই আমরা সমর্থন জানাই। খোলা মানসিকতা, সহিষ্ণুতা এবং আত্মীকরণ নতুন আমেরিকানদের অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তি।’
২২ বছর আগে ভারত থেকে যুক্তরাষ্ট্রে পারি দেওয়া এবং গুগলের প্রধান নির্বাহীর পদে আসীন হওয়ার বিষয়ে তার নিজের কাহিনি তুলে ধরে পিচাই বলেন, আমেরিকা কোটি কোটি অভিবাসীদের জন্য ‘সুযোগের ভূখ-’।
আমি বিতর্কটা উস্কে দিচ্ছি। কারণ আমি মনে করি অসহিষ্ণুতা নিয়ে যত বেশি সমালোচনা হবে, ততই এই আলোচনায় অক্সিজেন সরবরাহ হবে।’(তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।)
এমকে





