সবচেয়ে পুরাতন পুলিশ একাডেমি সারদাকে উপ-মহাদেশের ঐতিহ্য হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তা দেবে ভারত।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামীর বৈঠকের পর এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পুরাতন ঐতিহ্য হিসেবে এখানে আর্থিক সহায়তা দিতে চায় ভারত। তবে কত ফাণ্ড দেবে তা জানাননি তারা।
ভারতের স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামী সারদা পুলিশ একাডেমি পরিদর্শনে যাবেন বলেও উল্লেখ করেন আসাদুজ্জামান খান কামাল।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





