ভারতজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্তের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
একদিনে নতুন করে আরও প্রায় ২০ হাজার সংক্রমিত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে, খবর এনডিটিভি।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভারতে মোট সংক্রমিত ১৯ হাজার ৯০৬ জন। এই সংক্রমণে দেশটিতে মোট সংক্রমিত ৫ লাখ ২৮ হাজার ৮৫৯।
আজ (২৮ জুন) রোববার সকালে এই পরিসংখ্যান দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
সংক্রমণের বিচারে বিশ্বের চতুর্থ দেশ ভারত। আগে ইউএস, ব্রাজিল আর রাশিয়া।
ভারতের ৮টি রাজ্য-মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাত, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ আর পশ্চিমবঙ্গ মোট সংক্রমণের ৮৫.৫% অবদান রেখেছে। এই রাজ্যগুলোর থেকেই শতাংশের বিচারে মোট মৃতের হার প্রায় ৮৭।
পরপর দু’দিন মহারাষ্ট্রে একদিনে সংক্রমিত পাঁচ হাজার। এই সংক্রমণের জেরে সে রাজ্যে মোট সংক্রমিত ১ লাখ ৫৯ হাজার ১৩৩ জন।
মহারাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে দিল্লি। সে রাজ্যে মোট সংক্রমিত ৮০ হাজার। মোট মৃত ২৫৫৮। ক্রমাগত বেড়ে চলা সংক্রমণে দিল্লিতে সংকটের মুখে করোনা বেড।
এমবি





