আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর গবাদিপশুর বাজার ও একটি গাড়ি বহরে পৃথক সন্ত্রাসী হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার দেশটির সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার দুপুরে বুরকিনা ফাসোর কমপিয়েনগার পশ্চিমাঞ্চলে একটি গ্রামের গবাদিপশুর বাজারে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ২৫ জন মারা যান এবং অনেকে আহত হন।

ঠিক একই সময় ফৌবের উত্তরের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে ৫ জন বেসামরিক ও ৫ জন সামরিক পুলিশ নিহত হয়েছেন।

তবে এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

সন্ত্রাসের অভয়ারন্য দেশটিতে গত ৫ বছরে সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে অন্তত ৯০০ জনের।আর সাড়ে ৮ লাখেরও বেশি মানুষ ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন।

এমআর