ভারতে গ্রাম্য মোড়লদের নির্দেশে ৪৫ বছর বয়সী এক নারীকে নগ্ন করে গাধার সঙ্গে পুরো গ্রামে ঘোরানো হয়েছে। দেশটির রাজস্থান রাজ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, ওই নারীর বিরুদ্ধে ভাতিজাকে হত্যার অভিযোগ আনা হয়েছে। চলতি মাসের ২ তারিখে বিষয়টি গ্রাম্য পঞ্চায়েত তথা ভিলেজ কাউন্সিলে জানানো হলে গ্রাম্য মাতব্বররা তাকে ওই শাস্তির নির্দেশ দেন।

তাদের নির্দেশ মোতাবেক প্রথমে ওই নারীর মাথা ন্যাড়া করা হয়। এরপর মুখে কালি লাগিয়ে নগ্ন অবস্থায় একটি গাধার সঙ্গে তাকে পুরো গ্রামে ঘোরানো হয়।

পুলিশ বিষয়টি জানতে পেরে তদন্ত করে এবং নির্লজ্জ ওই ঘটনার সঙ্গে জড়িত ৩৯ জনকে আটক করেছে। পুলিশের সিনিয়র কর্মকর্তা শেতা ধানখাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, ভারতীয় আইনে পঞ্চায়েতের কোনো অস্তিত্ব না থাকলেও প্রত্যন্ত অঞ্চলে পঞ্চায়েত বিচার ব্যবস্থা প্রায়ই দেখা যায়। সূত্র: বিবিসি।

ইআর