আফগানিস্তানের নতুন তালেবান মোল্লা আখতার মনসুর তার প্রথম অডিও বার্তা প্রকাশ করেছেন। এতে তিনি তালেবানদের মধ্যে ঐক্যের ডাক দিয়েছেন এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার প্রকাশ করেছেন।

মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করার পর কয়েকদিন আগে মোল্লা আখতারকে নতুন প্রধান হিসেবে নির্বাচন করে তালেবান।

তালেবানের একজন প্রতিনিধি এবং দলটি টুইটার পোস্টের মাধ্যমে মোল্লা ওমরের খবর নিশ্চিত করেছিলেন।

১৯৯০ সালে তালেবান প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মোল্লা ওমরই দলটির প্রধান ছিলেন। তারপর দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রধান হলেন মোল্লা আখতার।সূত্র: আল জাজিরা ও দ্যনিউজ.কম.পিকে

জেডআই