মিশরের একটি আদালত শনিবার ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ১০২ জন সমর্থককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে। বিক্ষোভের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে এ দণ্ডাদেশ দেয়া হয়েছে। খবর রয়টার্সের।
এ ছাড়া আদালত আরো দুই জনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে।
মিশরের সেনা সমর্থিত সরকার হাজার হাজার মুরসি সমর্থককে আটকে রেখেছে এবং তাদের গণবিচার করছে।
এর আগে গত সপ্তাহে দক্ষিণাঞ্চলের মিনিয়া নগরীর একটি আদালত মুরসির দল মুসলিম ব্রাদারহুডের নেতাসহ ৬৮৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ০৩ মে (টাইমনিউজবিডি) //এমএ
[/b]