বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির প্রার্থী জন বিগস।

সাবেক মেয়র লুৎফুর রহমানের জালিয়াতি প্রমাণ হওয়ার পর তাকে সরিয়ে বৃহস্পতিবার পুনরায় নির্বাচন হয়।

শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা জন বিগসকে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে মেয়র পদের দশ জন প্রার্থীর মধ্যে লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩২ হাজার ৭৫৪ ভোট।

ভোটে না থাকলেও সাবেক মেয়র লুৎফুর রহমান এবার মেয়র পদে সমর্থন দেন রাবিনা খানকে। নির্বাচনে তিনি পেয়েছেন ২৬ হাজার ৩৮৪ ভোট।

এআর