নাইজেরিয়ার কানোর আমির আল-হাজী আদু বায়েরু মারা গেছেন। তাকে নাইজেরিয়ার মুসলমানদের অন্যতম প্রভাবশালী নেতা মনে করা হতো। শুক্রবার এ খবর জানিয়েছে বিবিসি। আল হাজী ছিলেন নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত কানো শহরের অধিবাসী। ঐতিহ্যগতভাবে তিনি কানোর আমির হিসেবে অধিষ্ঠিত ছিলেন ১৯৬৩ সাল থেকে। তাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ নাইজেরিয়ার মুসলমানদের দ্বিতীয় শীর্ষ নেতা মনে করা হতো। উল্লেখ্য, গত বছর আল হাজীর উপর সশস্ত্র হামলা চালায় দেশটির বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম। সূত্র: বিবিসি [b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ  [/b]