দক্ষিণ কোরিয়ায় একটি পপ কনসার্ট দেখার সময় এক দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার সিউলের দক্ষিণে একটি জনপ্রিয় ব্যান্ড দলের ওপেন এয়ার কনসার্ট চলার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতরা একটি ভবনের ভেন্টিলেশন গ্রেটের ওপর দাঁড়িয়ে কনসার্ট দেখছিলেন। তাদের ভারে ভেন্টিলেশন গ্রেটটি ধসে পড়লে ২৫ জন লোক ৫৫ ফুট নিচে একটি আন্ডারগ্রাউন্ড পার্কিং এলাকায় পড়ে যায়।

এসএমএ