ভারতের দিল্লিতে এখন ‘এক মিনিট’ বিশুদ্ধ বাতাস বিক্রি হচ্ছে ২০ রুপিতে। আর এ বাতাস বিক্রি হচ্ছে বারে। মানুষজন আগে যেখানে মদ খেতে যেত, এখন সেখানে যাচ্ছে প্রাণ ভরে শ্বাস নিতে। এসব বারের নাম দেওয়া হয়েছে ‘অক্সি বার’। খবর ‘মিরর নাও নিউজ’।

এই বারগুলোতে ১৫ মিনিট বিশুদ্ধ বাতাসের দাম ২৯৯ রুপি। আর ১২ হাজার রুপি খরচ করতে হচ্ছে প্রতি ঘণ্টায়। দিল্লির সাকেত এলাকায় গত সপ্তাহ থেকেই বেশ রমরমা হয়ে উঠেছে এ অক্সিজেন ব্যবসা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঘন ধোঁয়ার আস্তরণে ঢাকা পড়েছিল দিল্লি। পরিস্থিতি বদলায়নি শুক্রবারও (১৫ নভেম্বর)। শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেও দিল্লির আকাশ ঢেকে আছে ঘন ধোঁয়াশায়। দিল্লির বাতাসে ধূলিকণার পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে, প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছে শত শত দিল্লিবাসী।

দিল্লিতে বায়ুদূষণের অবস্থা এমন পর্যায়ে এর জেরে ১৪ ও ১৫ নভেম্বর রাজধানীর সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নিয়োজিত দূষণ-দমন প্যানেল ইপিসিএ। পাশাপাশি, অফিসকর্মীদেরও বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেয়া হয়।

একিউআই ২০১-৩০০ ইনডেক্সকে খারাপ অবস্থা হিসেবে ধরে থাকে, ৩০১-৪০০ ইনডেক্সকে খুবই খারাপ অবস্থা হিসেবে বিবেচনা করে। আর ৪০১-৫০০ ইনডেক্সকে গুরুতর অনিরাপদ হিসেবে বিবেচ্য। সেই অনুপাতে দিল্লি এখন বসবাসের উপযোগী শহরের মধ্যেই নেই।

দীর্ঘদিন বিশুদ্ধ বাতাস না পাওয়া সাধারণ মানুষের জন্য দিল্লিতে বিক্রি হচ্ছে ‘বিশুদ্ধ বাতাস’। যার ‘এক মিনিট’ বিশুদ্ধ বাতাস বিক্রি হচ্ছে ২০ রুপি দরে। আর এ বাতাস বিক্রি হচ্ছে ‘অক্সি বারে’। তাদের দেখাদেখি ব্যবসায় নেমেছে আরেক প্রতিষ্ঠান ‘অক্সি পিওর’। ১৫ মিনিট বিশুদ্ধ বাতাসের দাম ৩০০ রুপি। এক ঘণ্টায় গোনতে হচ্ছে ১২ হাজার রুপি। দিল্লির সাকেত এলাকায় গত সপ্তাহ থেকেই বেশ রমরমা হয়ে উঠেছে এ অক্সিজেন ব্যবসা। সূত্র : ইন্ডিয়া টাইমস।

এম