ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে ইরাকি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

ওই সূত্রের বরাত দিয়ে আইআরআইবি’র সংবাদদাতা জানিয়েছেন, আমেরিকা নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও গতকালের ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এছাড়া ওই ব্যর্থতার কারণে মার্কিন ঘাঁটিতে অবস্থিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

বুধবার (০৮ জানুয়ারি) ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আইন আল-আসাদের’ ওপর অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই হামলায় অন্ত ৮০ জন মার্কিন সেনা নিহত ও দুই শতাধিক সেনা আহত হয় বলে আইআরসজিসি এক বিবৃতিতে জানিয়েছে।

ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির উপর মার্কিন সেনাদের হামলার কঠোর জবাব দিতে আইন আল-আসাদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয় বলে আইআরজিসি এক বিবৃতিতে জানায়। তথ্য সূত্র- রেডিও তেহরান।

এমবি