বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১২ কোটি ২৭ লাখ ছাড়িয়েছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৭ লাখ ৯ হাজার ছাড়িয়ে গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (২১ মার্চ) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার ২৬৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ লাখ ৯ হাজার ৩১৮ জনের। আর এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৬ কোটি ৯৪ লাখ ৯৯ হাজার ৯৭৪ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (২১ মার্চ) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লাখ ৮২ হাজার ৭৫৪ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৪১ হাজার ৯০৯ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৫৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯২ হাজার ৭৫২ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো রয়েছে তৃতীয় স্থানে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে আজ (২১ মার্চ) রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৯৩ হাজার ৬৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮২৭ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৮৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৫৮ জনের।
মৃত্যু ও আক্রান্ত বিবেচনায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৪ হাজার ৮৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৩৫৯ জনের।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৯৯ জন শনাক্ত নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৬৬৮ জন। শনিবার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমবি





