যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে তৃতীয় দফা শান্তি আলোচনার জন্য প্রস্তুত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার এ আলোচনা বৈঠক অনুষ্ঠিত হবে বলে দু’দেশের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু, কোথায় এ আলোচনা বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি।

এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দু’দফায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় বেলারুশের পশ্চিমাঞ্চলের ব্রেস্ট এলাকায়। ওই শান্তি আলোচনার মাধ্যমে মানবিক করিডোর খুলে দেয়ার ব্যাপারে সম্মত হয় দু’দেশ। এ করিডোরের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরের বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।

রাশিয়ান কর্তৃপক্ষ ও রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি জানিয়েছে, রোববার মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার কার্যযক্রম ব্যাহত হয়। ওই অঞ্চলে ( মানবিক করিডোরের জন্য) ঘোষিত যুদ্ধবিরতি ভঙ্গের জন্য পরস্পরকে দোষারোপ করেছে রাশিয়া ও ইউক্রেন। সূত্র : আল-জাজিরা।

এবিএস