সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে কমপক্ষে ৭১৭ জন হাজী নিহত হয়েছে বলে সৌদি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে সংবাদ দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি, আল জাজিরা ও সৌদি গেজেট। এ ঘটনায় আরো ৮৬৩ হাজি আহত হয়েছেন।

বৃহস্পতিবার সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া, রয়টার্স ও আলজাজিরা অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ টুইটার বার্তায় জানিয়েছে, বৃহস্পতিবার মিনায় বড় শয়তানকে পাথর নিক্ষেপ করছিলেন হাজিরা।

তবে এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় হতাহতদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে দুর্ঘটনাস্থল এড়িয়ে হাজিদের বিকল্প পথে সরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

দুর্ঘটনাস্থলের পাওয়া ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, আশেপাশে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনেকে স্বজনদের মৃতদেহের পাশে বসে আহাজারি করছেন। আহতদের উদ্ধারকর্মীরা দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

এসএইচ