সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্যান্য শহরেও এই ভূকম্পন অনুভূত হয় বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।

বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকতে পারেন বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ভূমিকম্পের ফলে ৩৪টি বাড়ি ভেঙে পড়েছে। এই ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে।

এনএইচ