ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনির হামলায় অন্তত ৫ জনের মতু হয়েছ। দফায় দফায় হামালা বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির বিদ্যুৎ বিভাগ। লোডশেডিং দেখা দিয়েছে বিভিন্ন শহরে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভ ও খারকিভ অঞ্চল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শনিবার রাতে তারি নিয়মিত ভিডিওবার্তায় বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে আমাদের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। ফলে খারকিভ ও কিয়েভ অঞ্চল সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে।'
হামলার ফলে ইউক্রেনের 'বেশির ভাগ অঞ্চলে' জরুরি লোডশেডিংয়ের আওতায় পড়ে বলে ফেসবুক পোস্টে জ্বালানিমন্ত্রী জার্মান গ্যালুশচেনকো বলেন। তিনি বলেন, শত্রুরা আজ দেশের জ্বালানি উৎপাদন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। তারা খারকিভ, লভিব, ইভানো-ফ্রানকিভস্ক, জাপোরিঝিয়া, ভিনিটসিয়া ও কিয়েভ অঞ্চলে হামলা চালিয়েছে।
আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, হামলায় পাঁচজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২টি শিশুও রয়েছে।
এইচএম





