শনিবার ভারতের মহারাষ্ট্রে ১৮ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এক বৃদ্ধ নারীকে নিগৃহীত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মহারাষ্ট্রে গালেগাঁও নামের একটি গ্রামে গত বুধবার নিজের বাড়িতে রাতে ঘুমিয়ে ছিলেন শত বছর বয়সি এক বৃদ্ধা। ওই সময় তার বাড়িতে কেউ ছিল না। হঠাৎ তার প্রতিবেশী এক যুবক বৃদ্ধার ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করার চেষ্টা করে।
শনিবার অক্ষয় বোরাডে নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৫৪ (নারীর সম্ভ্রমহানির চেষ্টায় তাকে লাঞ্ছণা করা অথবা জোরপূর্বক সন্ত্রাসী কর্মকাণ্ড) এবং ৪৫২ (বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ) ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।
এমআইএস।





