৫ বছরের সেনা শাসন শেষে,আগামী ২৪ মার্চ থাইল্যান্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান লিত্তিপর্ন বুনপ্রাকং এ ঘোষণা দিয়েছেন। এরইমধ্যে নির্বাচনি প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা।
গত কয়েক সপ্তাহে আগাম ভোটের জন্য নথিভূক্ত ২৬ লাখ ভোটারের ৮৭ ভাগই ভোট দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে ৮০ ভাগের বেশি ভোট পড়বে।
থাই পার্লামেন্টের নিম্নকক্ষের ৫শ সদস্য নির্বাচিত হবেন রোববারের ভোটে। আর উচ্চ কক্ষের আড়াইশ সদস্য নিয়োগ দেবে ক্ষমতাসীন জান্তা সরকার। এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
একদিকে সেনা সমর্থিত দলের নেতা প্রায়ুথ চ্যান ওচা, জান্তা বিরোধিদল নেতা সুদারাত কেয়ুরাফান এবং নিরপেক্ষ ডেমোক্রেট পার্টির অভিসিত ভেজ্জাজিভার মধ্যে।
এএস





