বাংলাদেশি বংশোদ্ভুত জিয়া হায়দার রহমান তার রচিত প্রথম উপন্যাস 'ইন দ্যা লাইট অফ হোয়াট উই নো'র জন্য ব্রিটেনের সবচেয়ে প্রাচীন সাহিত্য পুরস্কার 'জেমস টেইট লিটারেরি পুরস্কার' জিতেছেন।
আর পুরস্কার জয় লাভের মাধ্যমে বাংলাদেশি বংশোদ্ভুত এই উপন্যাসিক বিশ্বের নামকরা উপন্যাসিক ডি এইচ লরেন্স, গ্রাহাম গ্রিন, এঞ্জেলা কার্টার, ইয়ান ম্যাকইয়ানের সাথে তার নাম লিখিয়েছেন।
জিয়া হায়দার রহমান বাংলাদেশেল সিলেটে জন্মগ্রহন করেছেন। জিয়া অক্সফোর্ডের ব্যালিয়ল কলেজে (Balliol College, Oxford) পড়াশোনা করেছেন। এছাড়া তিনি ক্যামব্রিজ, মিউনিখ ও ইয়াল ইউনিভার্সিতেও (Yale University)পড়াশোনা করেছেন।

গতকাল ইডিনবার্গ ইন্টারন্যাশনাল বুক ফেস্টিবলে এ পুরস্কার ঘোষণা করা হয়। ইউনিভার্সিটি অব ইডিনবার্গ ১৯১৯ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। এই পুরস্কারের পরিমাণ ১০ হাজার পাউন্ড।
জিয়া হায়দার রহমান রচিত প্রথম উপন্যাস 'ইন দ্যা লাইট অফ হোয়াট উই নো' প্রকাশিত হয় ২০১৪ সালের মাঝামাঝি সময়ে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
জিয়া হায়দার তার বইতে আফগানিস্তানের যুদ্ধ, মুসলিম মৌলবাদের উৎথান এবং ব্যাংকিং খাতে সংকটের কথা তুলে ধরেছেন। এছাড়া রাজনীতি এবং অর্থনীতির জন্য সংকটপূর্ণ দেশগুলোর প্রতিও আলোকপাত করেছেন জিয়া।
ইআর





