বৃটিশ কাউন্সিল বাংলাদেশস্থ কার্যালয়ের নতুন পরিচালক হিসাবে দায়িত্বভার গ্রহণ করতে আগামী পহেলা জানুয়ারি ২০১৫ বাংলাদেশে আসছেন বারবারা উইকহ্যাম।

ইংরেজি ও শিক্ষায় আজীবন নিবেদিত বারবারা ১৯৭৮ সালে কায়রোতে বিদেশীদের জন্য ইংরেজি শিক্ষায় (ইংলিশ এড ফরেন ল্যাংগুয়েজ-টিইএফএল) শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে এ পেশায় প্রবেশ করেন।

পরবর্তী দশ বছর তিনি যুক্তরাজ্য, চীন, স্পেনসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও শিক্ষায় নিয়োজিত ছিলেন।

মাস্টার্স ডিগ্রী লাভ করার পর বারবারা ৪টি আলাদা মহাদেশের বিভিন্ন দেশে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বৃটিশ কাউন্সিল-এ যোগদান করেন।

তিনি এর আগে চীন, নেপাল, ভেনেজুয়েলা, ইথিওপিয়া ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে পরিচালক ও আঞ্চলিক পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

বারবারা যুক্তরাজ্যের লেইচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক এবং আধুনিক ভাষাতত্ত্বের উপর মাস্টার্স ডিগ্রী অর্জণ করেন।

কেবি