পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুর সংক্রমণে গতকাল শনিবার আরও ৫জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯ জনে। তাঁদের মধ্যে গতকাল আক্রান্ত হয়েছেন ১০ জন।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসচিব মলয় দে বলেছেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের রাজ্যে বাড়াবাড়ি কিছু হয়নি।’
সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার রাতে ভারতের রাজধানী দিল্লির কাছে হরিয়ানার গুরুগাঁয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল শনিবার চিকিৎসকেরা জানান, মুলায়ম সিংয়ের বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন লক্ষণ দেখে চিকিৎসকেরা আশঙ্কা করছেন তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হতে পারেন। মুলায়ম সিংয়ের আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এমকে





