ঢাকা সফররত এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

তবে বৈঠকে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের কতজন প্রতিনিধি অংশ নেবেন এবং কী নিয়ে কথা বলবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার পর এটাই বিদেশিদের সঙ্গে খালেদা জিয়ার প্রথম বৈঠক।


এমএনজে