ইরাকজুড়ে যখন চলছে শিয়া-সুন্নী চরম সংঘাত, তখন একটি ছোট্ট শান্তির বার্তা পাওয়া গেল। সংঘাতপূর্ণ আনবার প্রদেশের সুন্নী মুসলিমরা পালিয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শিয়া সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। আর তাদেরকে সাদরে গ্রহণ করে নিচ্ছেন শিয়া মুসলিমরা। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
উল্লেখ্য, সুন্নী সংখ্যাগরিষ্ঠ আনবার প্রদেশে সরকার ও বিরোধী মিলিশিয়াদের মধ্যে সংঘাত সাম্প্রতিক সময়ে মাথাছাড়া দিয়ে উঠেছে। ইরাকের বেশিরভাগ প্রদেশই শিয়া অধ্যুষিত। দেশটির ক্ষমতায় রয়েছে নূরী আল মালিকির শিয়া সরকার। আর সংখ্যালঘু সুন্নীরা শিয়া সরকারের বিরুদ্ধে কতিপয় অভিযোগ এনে শুরু করেছেন সশস্ত্র বিদ্রোহ।
আনবার প্রদেশে সরকারি সেনা ও সুন্নী মিলিশিয়া গ্রুপগুলোর মধ্যে সংঘাত শুরু হলে সাধারণ সুন্নী মুসলিমরা এর শিকার হতে থাকেন। তারা মানবঢাল হিসেবে ব্যবহৃত হতে থাকেন। ফলে, জান বাঁচাতে তারা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শিয়া সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোতে আশ্রয় নিতে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য শহর হচ্ছে কারবালা। শহরটিতে ইতোমধ্যে কয়েক ডজন সুন্নী মুসলিম পরিবার আশ্রয় নিয়েছে। আর তাদেরকে সাদরে গ্রহণ করেছেন শিয়া মুসলিমরা। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]
আন্তর্জাতিক
কারবালায় শান্তির সুবাতাস