আফগানিস্তানের কান্দাহার প্রদেশে একটি সেনা ঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী তালেবানের আত্মঘাতী হামলায় অন্তত ৪৩ আফগান সৈন্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অনেকে।

দেশটির সরকারের বরাত দিয়ে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, হামলার সময় সেনা ঘাঁটিতে ৬০ সৈন্য ছিলেন, এর মধ্যে ৪৩ জন নিহত হন।

এতে নয়জন জন সৈন্য আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরো ছয় জন। এছাড়া এ হামলার ঘটনায় নয় তালেবান সদস্য নিহত হয়।

খবরে বলা হয়, বৃহস্পতিবার ভোরে দুইটি আত্মঘাতী কার বিস্ফোরণ ঘটানো হয়েছে। পরে সরকারি বাহিনীর যুদ্ধ পরিবরন চুরি করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাউলত ওয়াজিরি  জানান,  কান্দাহারের মাইওয়ান্ড জেলার সেনা ফাঁড়িতে হামলাটি হয়েছে। নয়জন জন সৈন্য আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ছয়জন।

তিনি বলেন,  সেনা ঘাঁটির গেটে জঙ্গিরা একটি বিস্ফোরণ ঘটিয়েছে আমরা ধারণা করছি। এ ঘটনায় একাধিক জন ছিল বলে মনে হচ্ছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে এটি ছিল তৃতীয় হামলার ঘটনা। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবারে হামলায় ৮০ জন নিহত এবং আহত হয়েছেন ৩০০ জন।

হামলার পর তালেবান এর দায় স্বীকার করেছে। তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমেদি বলেন, ৬০ আফগান সৈন্য নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন।  

তিন সপ্তাহ আগে কান্দাহারে একই ধরনের হামলায় ৩৫ আফগান নিরাপত্তা কর্মী নিহত হন।

এমএ